বুধবার ৪ নভেম্বর ২০২৬

সরকারি ওষুধ খোলাবাজারে

সরকারি ওষুধ খোলাবাজারেসরকারি হাসপাতালের রোগীদের জন্য বিনামূল্যে সরবরাহকৃত ওষুধ খোলা বাজারে বিক্রির অভিযোগে একটি ওষুধ বিক্রি প্রতিষ্ঠানের মালিকের ১৪ দিনের কারাদণ্ড হয়েছে।

বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নগরীর হাজারি গলির শাপলা ভবনে একটি ওষুধের দোকান থেকে বিনামূল্যে সরবরাহকৃত ওষুধ জব্দ এবং মালিককে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহি অনুপম অভিযানে নেতৃত্ব দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাজারি গলির কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে উপশম ঔষধালয় থেকে সরকারি ওষুধ, অনুমোদনহীন ভারতীয় ওষুধ এবং বিক্রয় অযোগ্য ফিজিক্যাল সেম্পল উদ্ধার করা হয়। এই অপরাধে দোকানের মালিককে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *