বুধবার ৪ নভেম্বর ২০২৬

ট্রাম্পের মেয়ে ইভানকার সঙ্গে বিমানে যাত্রীর ঝগড়া

ivankatrumpযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকা ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের জেরে এক যাত্রীকে ব্যক্তিকে উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি ইভানকাকে বলেন, তোমার বাবা দেশকে ধ্বংস করছে। এ নিয়ে দুজনের মধ্যে মৃদু কথা কাটাকাটি হয়।

ইভানকা ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার সন্তান। ডোনাল্ড ট্রাম্পের সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত তিনি। প্রথম দিকে মডেলিং করতেন। ট্রাম্পের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেনটিস’-এর একজন বিচারক ছিলেন। এখন ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট। ইভানকাকে পরিবারের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ভাবা হয়।

রয়টার্সের খবরের বলা হয়েছে, পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য বৃহস্পতিবার ইভানকা জেডব্লু এয়ারওয়েজের একটি ফ্লাইটে হাওয়াই দ্বীপপুঞ্জে যাচ্ছিলেন। ফ্লাইটের প্রবেশের পরই একজন যাত্রী কিছুটা গায়ে পড়ে অযাচিতভাবে ইভানকার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রীকে নামিয়ে দিয়ে ফ্লাইট হাওয়াইয়ের উদ্দেশে রওনা হয়। ওই যাত্রী পরের ফ্লাইটে যান।

ওই যাত্রী ইভানকা ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘তোমার বাবা আমাদের দেশকে ধ্বংস করছে।’ তিনি বলতে থাকেন, ‘ইভানকা কেন আমাদের ফ্লাইটে? তার ব্যক্তিগত উড়োজাহাজে যাতায়াত করা উচিত।’ এ নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়।  একটি ইমেইল বার্তায় জেটব্লুর পক্ষ থেকে বলা হয়, ওই ঘটনার পরই ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
ইভানকাকে উদ্দেশ করে ওই যাত্রীর কথোপকথনের ব্যাপারে বিমান কর্তৃপক্ষ বলেছে, ‘ওই ফ্লাইট থেকে একজন গ্রাহককে নামিয়ে দেওয়ায় সিদ্ধান্ত গ্রহণ সহজ ছিল না। ওই যাত্রীকে পরবর্তী ফ্লাইটে তার গন্তব্য পাঠানো হয়েছে।’

তবে এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরের তদারকি দলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবার ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে বড়দিনের ছুটিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া ওই যাত্রীর পরিচয় সম্পর্কে রয়টার্স নিশ্চিত হতে পারেনি। তবে টুইটারে একজন বলেছেন, তার স্বামী বিমানবন্দরে ওই বাদানুবাদে জড়িয়ে পড়েন। ম্যাথু ল্যান্সার নামের একজন ওই টুইটে বলেন, ‘ইভানকা এবং তার স্বামী জ্যারেড কুশনার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে রওনা দেওয়ার সময় ওই ঘটনা ঘটে।’ তবে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে ওই টুইটার অ্যাকাউন্টে যোগাযোগ করা হয়। ততক্ষণে ল্যান্সারকে টুইটারে অফলাইনে পাওয়া যায়।

নিউইয়র্ক ও নিউজার্সি বন্দর কর্তৃপক্ষ যারা কেনেডি বিমানবন্দর পরিচালনার দায়িত্বে আছে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্যে পাওয়া যায়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *