বুধবার ৪ নভেম্বর ২০২৬

মা শিশুসন্তানসহ তিনজনকে তুলে নিয়ে ধর্ষণ

বেড়াতে এসে মা-মেয়েসহ তিনজন গণধর্ষণের শিকার হয়েছেন।

বুধবার রাতে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামে দাখিল মাদ্রাসার পাশে গজারগারী বিলে এ ঘটনা ঘটে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক সর্দার জানান, আশুলিয়া থানার বাইপাইল এলাকার দুই গার্মেন্ট কর্মী তাদের ১২ বছর বয়সী এক শিশুকন্যাসহ চাটমোহরের হরিপুর রামপুর এলাকার সোহেল প্রামাণিকের বাড়িতে মেয়ের বান্ধবী পরিচয়ে বেড়াতে আসেন। বুধবার বাড়ির পাশে মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল চলছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ১০-১২ যুবক তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। রাত ১০টা পর্যন্ত শিশুসহ তিনজনকে ধর্ষণ করে বখাটেরা।

পরে সোহেলের বাড়ি আহত অবস্থায় ফিরে এলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ রাতেই তাদের উদ্ধার করে।

হরিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগীদের উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তত্ক্ষণাৎ জানা সম্ভব হয়নি।’

এ ব্যাপারে চাটমোহর থানায় অজ্ঞাতদের আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি। পাবনার পুলিশ সুপার জিহাদুল করিম বলেন, ‘ধর্ষণের শিকার তিনজনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে আমি একটি কাজে ব্যস্ত আছি, অনুগ্রহপূর্বক চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। ’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *