মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় নিহত ৫

ভারতের কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে যাওয়ায় ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ওই রেল সড়কে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। নিহতদের মধ্যে দু’জন নারী ও দুই শিশু রয়েছে।

রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার বোয়ালবাথানের নয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালিব মিয়া জানান, নিহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সোয়া ৯টার দিকে অরক্ষিত রেল ক্রসিংয় দিয়ে প্রাইভেট কার যোগে (ঢাকা মেট্রো গ ৩৯-৩৬৮৯) গোয়ালবাথান গ্রামের মো. বিদ্যুৎ মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার (৩২) ও ৬ বছর বয়সী ছেলে তালহা এবং তার চাচাত ভাই রিপনের স্ত্রী লাকী (৩০), তার ৬ বছর বয়সী মেয়ে রিভা আক্তার স্থানীয় ক্রিস্টান মিশন স্কুলে যাচ্ছিল। ঢাকা-কলিকাতা মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান নামক স্থানে রেলক্রসিং পার হওয়ার সময় মৈত্রী এক্সপ্রেস ট্রেন প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি বেশ দূরে সোনাখালি ব্রিজে গিয়ে পড়ে এবং চুর্ণবিচ্চুর্ণ হয়ে যায়। এতে প্রাইভেটকারের চালক মিনহাজসহ ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। দুর্ঘটনায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগি দুর্ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে উপজেলার বাজ হিজলতলী এলাকায় গিয়ে লাইনচ্যুত হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *