বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাশরাফির হাতে চিড় ধরা পড়েছে

প্রথম ইনিংসের ১৮তম ওভারের খেলা চলছিল তখন। সে ওভারের দ্বিতীয় বলে ফলো থ্রুতে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতে চোট পান মাশরাফি বিন মুর্তজা। প্রাথমিক চিকিৎসার পর মনে হয়েছিল, তাঁর সেই চোট খুব একটা গুরুতর নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তেমনটাই জানিয়েছিল।

কিন্তু স্ক্যান করানোর পরই জানা গেলে দুঃসংবাদটি।  রিপোর্টে দেখা যায়, মাশরাফির ডান কব্জির হাড়ে চিড় ধরা পড়েছে। এই চোটের কারণে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা এখনো জানা যায়নি। তবে ক্যারিয়ারে আরো একবার চোটের শিকার হলেন নড়াইল এক্সেপ্রেস।

অবশ্য চোটের সঙ্গে লড়াই করাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মাশরাফির। দীর্ঘ ১৬ বছরের এই ক্যারিয়ারে বেশ কয়েকবারই চোটে আক্রান্ত হয়েছেন তিনি। আর দুই হাঁটুতেই সাত-সাতবার অস্ত্রোপচার করাতে হয়েছে।

যদিও এরই মধ্যে মাশরাফির নিউজিল্যান্ড সিরিজ শেষ হয়ে গেছে। বাংলাদেশ দলের সীমিত ওভারের অধিনায়ক টেস্ট সিরিজের দলে নেই। যদিও অনেক দিন ধরেই লংগার ভার্সন ক্রিকেটে খেলছেন না তিনি।

আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা। সে সফরের আগে মাশরাফি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কি-না সোটাই এখন দেখার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *