বুধবার ৪ নভেম্বর ২০২৬

টি২০ আর খেলবেন না মাশরাফি

টি২০ থেকে অবসর নেবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সংক্ষিপ্ত পরিসরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমন ইঙ্গিত দিয়েছেন।

পাপন জানান, নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার পর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মাশরাফি।

প্রসঙ্গত, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে। ওয়ানডে এবং টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।

শেষ টি২০ ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মাশরাফি। আগামী দেড় থেকে দুই মাস মাঠের বাইরে থাকতে হবে এ ডান-হাতি পেসারকে।
– যমুনা টিভি অবলম্বনে

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *