ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা ববিতার বাসা থেকে স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকা মূল্যের জিনিস চুরি হয়েছে।
প্রাথমিকভাবে চোরকে শণাক্ত করতে পেরেছেন ববিতা। তার দাবি- চুরি করে পালিয়েছে তার বাসার দুই কাজের মেয়ে।
গত ১ ফেব্রুয়ারি পিংকি ও ইয়াসমিন নামের দুই গৃহকর্মী বাড়িতে টাকা পাঠানোর কথা বলে বাসা থেকে বের হয়। পরে তারা আর বাসায় ফেরেনি।
পিংকি ও ইয়াসমিন বাসা থেকে চলে যাওয়ার পর মূল্যবান জিনিসপত্র, টাকা আর গহনা সবমিলিয়ে ১০ লাখ টাকার জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না।
পিংকির বাড়ি সিরাজগঞ্জের দত্তবাড়ী আর ইয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জ। গত ৬ মাস ধরে তারা ববিতার বাসায় কাজ করছিলেন।
এ বষিয়ে ববিতা বলেন, পরিকল্পিতভাবে তারা আমার ঘরের জিনিসপত্র চুরি করে পালিয়েছে। তাদের গ্রামের বাড়িতে লোক পাঠিয়েছি। উপায় না পেলে থানায় জিডি করবো।



Leave a Reply