বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্বামীর সঙ্গে ঝগড়া: সেই মডেল জ্যাকলিন মিথিলার আত্মহত্যা

 ‘বাংলাদেশের সানি লিওন’ হতে চাওয়া মডেল জ্যাকলিন মিথিলা আত্মহত্যা করেছেন।

স্বামীর সাথে ঝগড়া জেরে তিনি আত্মহত্যা করেছে বলে মিথিলার বাবা চট্টগ্রামের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলামকে জানিয়েছেন।

মইনুল ইসলাম আরো বলেন, তিনি বিবাহিত ছিলেন। তার স্বামীর নাম উৎপল রায়। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত। তার সাথে ঝগড়া করেই তিনি আত্মহত্যা করেন। তার বাবা থানায় জিডি করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ চিতায় পুড়ানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মিথিলার বাবা স্বপন শীল জানিয়েছিলেন, ৩ ফেব্রুয়ারি তার মেয়ে জ্যাকলিন মিথিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার আগে সে ঘুমের ওষুধ খেয়েছিল। খোলামেলা ছবি ফেসবুকে পোস্ট করে এবং নিজেকে বাংলার সানি লিওন দাবি করা এ মডেলের ফেসবুক ওয়ালে ঢুকে আত্মহত্যা সম্পর্কিত দুটি স্ট্যাটাস পাওয়া যায়।

খোলামেলা ছবি ফেসবুকে পোস্ট করে এবং নিজেকে বাংলার সানি লিওন দাবি করা এ মডেলের ফেসবুক ওয়ালে ঢুকে আত্মহত্যা সম্পর্কিত দুটি স্ট্যাটাস পাওয়া যায়। একটি ৩০ জানুয়ারি রাত ১১টা ৪৯ মিনিটে দেওয়া। এতে তিনি লিখেন, ‘কালকে আমি আত্মহত্যা করব। কেউ আমাকে প্রত্যাখান করে নাই। আমিও কাউকে প্রত্যাখান করি নাই। কিন্তু আমি আত্মহত্যা করব।’

মিথিলার ফেসবুকে পেজ ভিজিট করে জানা যায়, ওই পোস্টে ৯৫৫ জন লাইক দেন। পাশাপাশি বেশকিছু কমেন্ট পড়ে।

আবার ৩১ জানুয়ারি সকাল ৭টা ২৮ মিনিটে লিখেন, ‘ধীরে ধীরে মৃত্যুর পথে পা বাড়াচ্ছি।’

জ্যাকলিন মিথিলার নামের প্রথম অংশ জ্যাকলিন নেওয়া হয়েছে জ্যাকলিন ফার্নান্দেজ এর নাম থেকে। তার অভিনয় পছন্দ করেন বলে মিথিলা নিজের নামে জ্যাকলিন যুক্ত করে নেন। তবে তিনি অনুসরণ করতেন সাবেক পর্নস্টার ভারতীয় অভিনেত্রী সানী লিওনকে। অবশ্য জ্যাকলিন মিথিলা সানী লিওনের অতীতকে নয় বরং বর্তমানকে অনুসরণ করেন বলে তখন জানিয়েছিলেন।

তার আসল নাম জয়া শীল। জন্মেছেন এবং শৈশব কাটিয়েছেন ফেনীতে, দাদাবাড়ীতে। কৈশোরের শুরুতে তিনি চট্টগ্রামে চলে আসেন এবং সেখানেই বড় হন। তিনি প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করেছেন।

বেশকিছু মিউজিক ভিডিও করার পাশাপাশি পি এ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবিতে  আইটেম গানে নাচেন মিথিলা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *