মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

কলেজে ভর্তির নীতিমালা জারি

college-admission-policyএকাদশ শ্রেণীতে ভর্তির নীতিমাল জারি করা হয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আগামী ৯ মে থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন নেয়া হবে ২৬ মে পর্যন্ত।

রোববার এ সংক্রান্ত নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, অনলাইনের জন্য www.xiclassadmission.gov.bd ঠিকানায় এবং টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পাবে শিক্ষার্থীরা।প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনলাইনের ক্ষেত্রে ১৫০ টাকা এবং টেলিটকে ১২০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তির এই নীতিমালায় আরও বলা হয়, একজন শিক্ষার্থী যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করবে, সেখান থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করে দেয়া হবে।

কলেজে ভর্তির জন্য প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ জুন। এরপর আরও দুই দফায় আবেদন গ্রহণ করে নির্ধারিত সময়ে ভর্তির কাজ শেষ করা হবে। আর ১ জুলাই থেকে শুরু হবে ক্লাস।

এর আগে বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ৮টি সাধারণ বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডসহ মোট ১০ বোর্ডের অধীনে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *