বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় আটক ২৮ সমকামী

photo-1495183402সমকামিতার অভিযোগে ঢাকায় ২৮ যুবককে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

কেরানীগঞ্জের একটি কমিউনিটি সেন্টার থেকে বৃহস্পতিবার রাতে ওই ২৮ তরুণকে গ্রেপ্তারের পর তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।

একসঙ্গে এতোজনকে সমকামিতার অভিযোগের আটকের ঘটনা এটাই প্রথম।

মেজর মনজুর নামের র‍্যাবের কর্মকর্তা বলেছেন, ওই কমিউনিটি সেন্টারে মাদক ও কনডম পাওয়া গেছে। আটক তরুণরা সমকামী। সেখানে তাঁরা মিলিত হতে গিয়েছিলেন।

শুক্রবার সকালে র‍্যাব-১০-এর অধিনায়ক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘তরুণরা র‍্যাবের কাছে সমকামিতার কথা স্বীকার করেছেন। রাতে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সমকামিতায় লিপ্ত না হওয়ার কারণে তাঁদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়নি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

র‍্যাব সূত্রের খবর, দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু তরুণ কমিউনিটি সেন্টারটিতে জড়ো হয়েছিল। গ্রেপ্তার তরুণদের কাছে কিছু মাদক পাওয়া গেছে বলে দাবি করেছে র‍্যাব।

সংস্থাটির অধিনায়কের আরো দাবি, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা সমকামিতার সঙ্গে জড়িত। ঘটনাস্থল থেকে অনেক কনডম ও লুব্রিকেটিং জেল জব্দ করা হয়েছে।

আটক তরুণদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে এবং তাঁদের বেশিরভাগই ছাত্র। ফেসবুক এবং মোবাইল ফোনের মাধ্যমে তারা কেরানীগঞ্জের ওই কমিউনিটি সেন্টারে প্রায়ই জড়ো হতেন। এর জন্য কমিউনিটি সেন্টারের মালিককে ১০ হাজার টাকা ভাড়া দেওয়া হয় বলে জানিয়েছেন জাহাঙ্গীর।

প্রসঙ্গত, বাংলাদেশে সমকামিতার বিরুদ্ধে বেশ কড়া আইন রয়েছে। সমকামিতার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও হতে পারে। সমকামিতার এই আইন উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে প্রণয়ন করা হয়। এখন পর্যন্ত আইনটিতে কোনো সংশোধন আনা হয়নি।

২০১৬ সালে রাজধানীতে সমকামীদের একমাত্র পত্রিকা ‘রূপবান’-এর সম্পাদক জুলহাজ মান্নানকে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আল-কায়েদার একটি শাখা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *