বুধবার ৪ নভেম্বর ২০২৬

শয়তান আলিম দার ও গৌল্ড থেকে ‘নিরাপদ’ বাংলাদেশ

।।স্পোর্টস করেসপন্ডেন্ট, লন্ডন থেকে।।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি। যাতে দুই অভিজ্ঞ আম্পায়ার আলিম দার ও ইয়ান গৌল্ড ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি। গত ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টারে বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে ক্রিকেট বিশ্বের তীব্র সমালোচনায় পড়েছিলেন দুজনে।

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। ১৫ জুন এজবাস্টনে সেমির প্রতিপক্ষও ভারতই। দুদলের মুখোমুখি হওয়া নিশ্চিতের পর থেকেই টাইগারপ্রেমীদের প্রশ্নে ঘুরেফিরে আসছিল দার-গৌল্ড শঙ্কা। আইসিসি অফিসিয়ালি দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণার পর সেই শঙ্কা আর থাকছে না!

বাংলাদেশ-ভারতের বৃহস্পতিবারের সেমির আগে বুধবার কার্ডিফে প্রথম সেমিতে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তান।

সেমিতে ম্যাচে পরিচালনার দায়িত্বে থাকছেন যারা-

ইংল্যান্ড-পাকিস্তান (কার্ডিফ):
অনফিল্ড আম্পায়ার: মারিস ইরাসমাস ও রড টাকার
তৃতীয় আম্পায়ার: ক্রিস গাফ্ফানি
চতুর্থ আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড
ম্যাচ রেফারি: অ্যান্ডি পাইক্রফট

বাংলাদেশ-ভারত (এজবাস্টন):
অনফিল্ড আম্পায়ার: রিচার্ড কেটেলবার্গ ও কুমার ধর্মসেনা
তৃতীয় আম্পায়ার: নাইজেল লং
চতুর্থ আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ
ম্যাচ রেফারি: ক্রিস ব্রড

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *