বুধবার ৪ নভেম্বর ২০২৬

আবাসিক হোটেলে অসামাজিক কাজ: ৬৭ তরুণ-তরুণীকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক: আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬৭ তরুণ-তরুণীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চান্দনা চৌরাস্তার হোটেল রাজমনি ইন্টারন্যাশনাল ও হোটেল দক্ষিণ বাংলায় ওই অভিযান চালানো হয়।

 

আটক হওয়া যৌনকর্মী ও খদ্দেরদের টেনে হিচড়ে কোমরে রশি বেঁধে গাড়িতে তোলেন পুলিশ সদস্যরা। এসময় উচ্ছ্বসিত জনতাকে করতালির মাধ্যমে উল্লাস করতে দেখা যায়।

 

গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কুদরত-এ-খোদা জানান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাহেনুল ইসলামের নেতৃত্বে প্রথমে জয়দেবপুর সড়কের হোটেল রাজমনি ইন্টারন্যাশনালে অভিযান চালানো হয়।

 

এ সময় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ১৯ তরুণী ও ২০ যুবককে আটক এবং তাদের প্রত্যেককে একমাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

 

পরে একই এলাকার বর্ষা সিনেমা হল সংলগ্ন দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে একই অপরাধে ২১ তরুণী ও ৭ যুবককে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন আদালত।

 

অভিযান বুঝতে পেরে কয়েকজন যুবক ও কর্মচারী ওই হোটেল থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, হোটেল দুইটি বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নির্দেশ প্রদান করা হয়। তিনিসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম মোর্শেদ ও রাসেল মিয়া ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন।

 

হোটেল দুটিতে তালা লাগিয়ে দেয়া হয়। পরে তালাবদ্ধ হোটেল দু’টি জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *