বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছবিগুলো ক্রিকেটার সাব্বিরের না, সবাই ওর কাছে ক্ষমা চান

স্পোর্টস করেসপন্ডেন্ট: বাংলাদেশি হিসেবে আমরা যে কতখানি হুজুগে ও অশিক্ষা-কুশিক্ষা আমদের গ্রাস করেছে তা জানতে এখন ফেসবুকে একটা ঢুঁ দিলেই চলে! প্রোফাইলে অনেক ‘ডিগ্রি’র কথা বলা আছে, এমন মানুষও একটা বানান, একটা বাক্য ঠিকভাবে লিখতে পারে না। গুজবে বিশ্বাস করে। ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন জগতের পরিচিতজনেরা এদের সাইবার হামলা থেকে রেহাই পান না। গুজবে কান দিয়ে সেটা নিয়ে নাচানাচি করতেও এদের জুড়ি মেলা ভার!

ফেসবুকে সম্প্রতি জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমানের ৩টি ছবি ছড়নো হয়েছে। একটি পেইজ থেকে ছড়ানো ছবিগুলো বেশ আগের তোলা বলেই মনে হচ্ছে। ২টি ছবিতেই সাব্বিরের সঙ্গে বিভিন্ন দুষ্টুমির ভঙ্গিতে দেখা যাচ্ছে একজন তরুণীকে। আর কোনো কিছু বাছ-বিচার না করেই সেই এক শ্রেণির ফেসবুক ব্যবহারকারী শুরু করেছে গুজব ছড়ানো!

 

সেই পেইজে প্রকাশিত ছবি তিনটিতে জাতীয় দলের এই মারকুটে ব্যাটসম্যানের সাথে মেয়েটির সম্পর্কটা কী, সে বিষয়ে জানানো হয়নি। এমনকি ছবির উৎস সম্পর্কেও জানানো হয়নি। তবে ছবিগুলোর ক্যাপশনে সাব্বির রহমানকে নিয়ে খুবই বাজে মন্তব্য করা হয়েছে। আর কমেন্টে তো বাংলার বীর ফেসবুকাররা যা করছেন তা বলার অপেক্ষা রাখে না। ছবিটি ইতিমধ্যেই বেশ কয়েকটি পেইজে শেয়ার হয়ে গেছে।

বিষয়টি সাব্বির রহমানের নজরে আনা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ছবিগুলো আমার না। এটা আমার কাজিন। আমি আমার পরিবার বন্ধু বান্ধবদের সাথে ছবি তুলতেই পারি। তারা তো মেয়েও হতে পারে। এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কিছুই নেই। ‘

এর আগে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও তার স্ত্রী, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তার স্ত্রী, দ্য ফিনিশার খ্যাত নাসির হোসেন তার বোনের সঙ্গে ছবি পোস্ট করে হেনস্থার শিকার হয়েছিলেন। অধিনায়ক মাশরাফি তো এর প্রতিবাদে কিছুদিনের জন্য তার ফেসবুক পেইজ বাংলাদেশে রেস্ট্রিকটেড করে দিয়েছিলেন।

নাসিরের সঙ্গে ঘটা সেই ঘটনাটি প্রসঙ্গক্রমে টেনে এনে সাব্বির বলেন, ‘কিছুদিন আগে নাসিরের বিষয়টা নিয়েও এমন করলো। এখন আমাকে নিয়েও যদি বাড়াবাড়ি করে তাহলে তো কিছু বলার থাকে না। ‘

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *