বুধবার ৪ নভেম্বর ২০২৬

এয়ার হোস্টেসকে নিয়ে হোটেলে রাত কাটিয়ে হাতেহাতে ধরা খেলেন বিমান কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি: সহকর্মী এয়ার হোস্টেসকে নিয়ে হোটেলে রাত কাটাতে গিয়ে স্ত্রীর হাতে ধরা পড়েছেন বেসরকারি এক বিমানের কর্মকর্তা। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মীর ফয়সাল আহমেদ (৩০)। তিনি বেসরকারি বিমান কোম্পানী নভো এয়ারের কাস্টমার সার্ভিসে বিভাগে কর্মরত আছেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, মীর ফয়সাল আহমেদ তার ঘনিষ্ট বান্ধবী নভো এয়ারের কেবিন ক্রু সোনিয়াকে নিয়ে শনিবার দুপুরে ময়মনসিংহের শহরতলী ঢোলাদিয়া এলাকার হোটেল সিলভার ক্যাসলে উঠেন।

বিষয়টি ফয়সালের স্ত্রী মিরাজ্জুম মনিরা নিরা জানতে পেরে পরের দিন আত্মীয়-স্বজনসহ হোটেলে এসে তাদের হাতেনাতে ধরে ফেলেন। এসময় ফয়সাল ক্ষিপ্ত হয়ে তার শাশুড়ীর সামনেই স্ত্রীকে মারধর করেন।

বিষয়টি কোতোয়ালী মডেল পুলিশকে অবহিত করা হলে পুলিশ ফয়সাল এবং তার বান্ধবী সোনিয়াকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্ত্রী মিরাজ্জুম মনিরা নিরা বাদী হয়ে সোমবার কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে। পরে ফয়সালকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সোনিয়াকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *