আরমান হোসেন টুটুল, স্পেশাল করেসপন্ডেন্ট : আগামী কয়েক মাসের মধ্যেই নোকিয়া ব্রান্ডের নতুন স্মার্টফোন বাজারে ছাড়তে পারে এইচএমডি গ্লোবাল। নতুন এ স্মার্টফোনের নাম নোকিয়া ৯ হতে পারে। স্মার্টফোনটি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে দেখা গেছে।
বেঞ্চমার্কিং ওয়েবসাইটের তালিকাভুক্তি অনুযায়ী ফোনটিতে অ্যান্ড্রয়েড ৮.০ অপারেটিং সিস্টেম থাকবে। ডিভাইসটিতে নোকিয়া ৮ স্মার্টফোনের মতো ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। ডুয়াল রিয়ার ক্যামেরাতে ১২ মেগাপিক্সেল মড্যুল থাকবে যা ৪কে ভিডিও ধারণ করতে পারবে। ফোনটিতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। অনলাইনে ফাঁস হওয়া পূর্বের তথ্যানুসারে স্মার্টফোনটিতে কার্ল জেইস ক্যামেরা প্রযুক্তি থাকতে পারে।
তাছাড়া পূর্বে করা বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হ্যান্ডসেটটিতে ডুয়াল-সিম, ৫.৩-ইঞ্চি কিউএইচডি রেজ্যুলেশন ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, ৬জিবি/৮জিবি র্যাম, ৬৪জিবি/১২৮জিবি ইনবিল্ট স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং আইপি৬৮ পানি/ধূলা নিরোধক প্রযুক্তি থাকবে। তা ছাড়া স্মার্টফোনটিতে হোম বাটন, ডিসপ্লের নিচে এমবেডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
এএইচএমডি গ্লোবাল সম্প্রতি নোকিয়া ৬ স্মার্টফোনের জন্য সফটওয়্যার আপডেট পাঠিয়েছে। ১৬৩ মেগাবাইটের সফটওয়্যারটিতে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এটিতে উন্নততর পারফরম্যান্সের বাগ সমস্যার সমাধান করা হয়েছে। তা ছাড়া এটিতে স্ক্রিন ক্যাপচার নামে কুইক অ্যাকশন ফিচারও যুক্ত করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া



Leave a Reply