আরমান হোসেন টুটুল, স্পেশাল করেসপন্ডেন্ট: নোকিয়া ৩, ৫ এবং নোকিয়া ৬ স্মার্টফোনের পর নোকিয়া ৮ ফ্ল্যাগশিপ বাজারে এনেছে এইচএমডি গ্লোবাল। নোকিয়া ৬ স্মার্টফোনের পর এটিই নোকিয়ার সবচে শক্তিশালী স্মার্টফোন। প্রিয়.কমের পাঠকদের জন্য নোকিয়া ৮ এবং ৬ স্মার্টফোনের মধ্যে পার্থক্য দেখানো হলো:
ডিসপ্লে:
নোকিয়া ৮: কর্নিং গরিলা গ্লাস ৫সহ ২.৫ডি কার্ভড ৫.৩ ইঞ্চি কিউএইচডি (২৫৬০*১৪৪০ পিক্সেল) ডিসপ্লে।
নোকিয়া ৬: কর্নিং গরিলা গ্লাস ৩সহ ২.৫ডি আইপিএস এলসিডি ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে।
ক্যামেরা:
নোকিয়া ৮: কার্ল জেইস এবং ওআইএস এফ/২.০ অ্যাপার্চারসহ ডুয়াল ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ডিসপ্লে ফ্ল্যাশ, এফ/২.০ অ্যাপার্চারসহ ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
নোকিয়া ৬: ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ এবং এফ/২.০ অ্যাপার্চারসহ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এফ/২.০ অ্যাপার্চারসহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
প্রসেসর:
নোকিয়া ৮: অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর
নোকিয়া ৬: অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর
র্যাম:
নোকিয়া ৮: ৪জিবি এলপিপিডিডিআর৪এক্স র্যাম
নোকিয়া ৬: ৪জিবি র্যাম
অভ্যন্তরীন স্টোরেজ:
নোকিয়া ৮: ৬৪জিবি ইউএফএস ২.১, ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।
নোকিয়া ৬: ৬৪জিবি, ১২৮জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।
ব্যাটারি:
নোকিয়া ৮: ৩০৯০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
নোকিয়া ৬: ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
দাম:
নোকিয়া ৮: ৫৭১ মার্কিন ডলার
নোকিয়া ৬: ২৩০ মার্কিন ডলার
মডেলের রঙ:
নোকিয়া ৮: পলিশড ব্লু, টেম্পার্ড ব্লু, স্টিল, পলিশড কপার
নোকিয়া ৬: আর্টে ব্লাক, মেট ব্লাক, টেম্পার্ড ব্লাক, সিলভার, কপার



Leave a Reply