বুধবার ৪ নভেম্বর ২০২৬

রোজ রাতে অন্য মেজাজে!

বিনোদন ডেস্ক: অনেকদিন হলো বড় পর্দায় নেই বিদ্যা বালান। তবে এবার তিনি ফিরছেন। আর সেই ফেরাটা হবে রোজ রাতে অন্য মেজাজের এক নারীরূপে। দর্শক তাকে সিনেমার পর্দায় পাবেন রেডিও জকি (আরজে)’র চরিত্রে। সিনেমাটির নাম ‘তুমহারি সুলু’।

এর আগে ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে বিদ্যাকে রেডিও জকির ভূমিকায় দেখা গেলেও এ ছবি সম্পূর্ণ আলাদা। ছবিতে রেডিও স্টেশনের প্রধানের ভূমিকায় অভিনয় করছেন নেহা ধুপিয়া। বিদ্যা বালানকে নাইট রেডিও জকি হিসেবে নিয়োগ করেন তিনি।

বিদ্যার অস্ত্র তার সেক্সি কণ্ঠস্বর। তা দিয়েই শোয়ে বাজিমাত করবেন নায়িকা। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। শুরুতেই দর্শকদের তা পছন্দ হয়েছে। এদিকে ছবি প্রসঙ্গে বিদ্যা বলেছেন, ‘তুমহারি সুলু’ একটা মজার ছবি। সুলু লেট নাইট আরজে। তার মধ্যে দুষ্টুমি রয়েছে ভরপুর।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *