মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া যা বললেন নিজের বিতর্কিত ছবি নিয়ে

বিনোদন ডেস্ক : তথ্য গোপনের অভিযোগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল নাঈম এভ্রিলের মুকুট হারানোর পর নতুন মিস ওয়ার্ল্ড হিসেবে ঘোষণা করা হয় জেসিয়া ইসলামের নাম। এবার ভাইরাল হয়েছে জেসিয়ার কিছু ছবি।

তবে জেসিয়া ইসলামের যে ছবি অনলাইনে ভাইরাল হয়েছে সেগুলো কোন আবেদনময়ী ছবি নয়। এক ছেলের সঙ্গে অন্তরঙ্গ মূহুর্তের ছবি। যে ছবিতে নানা অঙ্গভঙ্গিতে জেসিয়াকে দেখা গেছে।

ছবিগুলোর বিষয়ে জেসিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, ছবিগুলো আমার। প্রত্যেকটি মানুষের একটি পার্সোনাল লাইফ আছে। আর আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়। ছবিগুলো আমার প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গে তোলা।’

এরআগে জেসিয়া সময়নিউজের লাইভ প্রোগ্রাম ‘তারুণ্যের সময়ে’র সঞ্চালক সাব্বির সামি মুহিতের এক প্রশ্নের জবাবে জেসিয়া জানিয়েছিলেন, তিনি এখন পর্যন্ত দুইটি প্রেম করেছেন। তবে বর্তমানে তিনি সময়ের অভাবে কোন প্রকার প্রেমের সম্পর্কে জড়িত নেই তিনি।

কিভাবে ছবিগুলো সংবাদমাধ্যমের হাতে আসলো এমন প্রশ্নের জবাবে জেসিয়া বলেন, ‘আপনারা জানেন আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আর ছবিগুলো আমার ইনবক্সে ছিলো। হ্যাকের সঙ্গে যারা যুক্ত রয়েছে’ তারাই এটি করে থাকতে পারে।’

এই সকল ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করবেন কিনা জানতে চাইলে জেসিয়া বলেন, ‘আমি বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

আগামী ১৪ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত হবে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আগামী ১৯ বা ২০ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন জেসিয়া ইসলাম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *