আরমান হোসেন টুটুল, স্পেশাল করেসপন্ডেন্ট : গেমিং প্রতিষ্ঠান রেজার স্মার্টফোন ব্যবসায় তাদের নাম লিখিয়েছে। বুধবার প্রতিষ্ঠানটি গেমিং স্মার্টফোন উন্মুক্ত করেছে যা আইফোন টেন, গুগল পিক্সেল ২ এবং স্যামসাং গ্যালাক্সি ফোনের সাথে পাল্লা দিবে। ৭০০ মার্কিন ডলারের এই ফোন বাজারের সবচেয়ে পাওয়ারফুল ফোনের একটি বলা যায়।
পুরো অ্যালুমিনিয়াম কেসের রেজার ফোনে আছে ৫.৭ ইঞ্চি কোয়াড এইচডি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আর এই ফোনে স্যামসাং গ্যালাক্সি ফোনের মতো পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৮ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজের এই ফোনে চাইলে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
সাউন্ডের জন্য রেজার ফোনে ডলবি অ্যাটমস হাই-এন্ড অডিও স্ট্যান্ডার্ড ডুয়েল ফ্রন্ট ফেসিং স্পিকার আছে এবং প্রতিটি স্পিকার নিজেদের ডেডিকেটেড অ্যামপ্লিফায়ার চালিত। ৪ হাজার এমএএইচ বিশাল ব্যাটারির রেজার ফোনে ইউএসবি সি এর মাধ্যমে ফাস্ট চার্জিং সমর্থন করে।
১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার এই ফোনের পাওয়ার বাটনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।



Leave a Reply