মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

চীনা বাজারে এখন শাওমি মি নোট ৩ স্মার্টফোনের বিশেষ সংস্করণ

আরমান হোসেন টুটুল, স্পেশাল করেসপন্ডেন্ট :  শাওমি মি নোট ৩ স্মার্টফোনের বিশেষ সংস্করণ চীনের বাজারে ছাড়া হয়েছে। শাওমির শুভেচ্ছা দূত উ ইফানের ২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নতুন এ স্মার্টফোনটি ছাড়া হয়েছে। চীনা-কানাডীয় এই গায়ক-অভিনেতা ক্রিস উ নামেও পরিচিত।

স্মার্টফোনটির পিছনের দিকে সোনালী রঙে শুভেচ্ছা দূতের নাম খোদাই করা হয়েছে। তবে বৈশিষ্ট্যাবলীর দিক থেকে আর সব কিছুই মি নোট ৩ স্মার্টফোনের মতো। মি নোট ৩ স্মার্টফোনটি সেপ্টেম্বর মাসে বাজারে ছেড়েছিল শাওমি। শাওমি মি নোট ৩ স্মার্টফোনটি স্টোরেজ এবং রঙের দিক দিয়ে তিনটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। হ্যান্ডসেটটির ৬জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৭৯ মার্কিন ডলার। অন্যদিকে ৬জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজের কালো মডেলটির দাম রাখা হয়েছে ৪৩৮ মার্কিন ডলার। আর ওই একই ভ্যারিয়েন্টের নীল মডেলটির দাম রাখা হয়েছে ৪৫৫ মার্কিন ডলার।

শাওমি মি নোট ৩ স্মার্টফোনের চারদিকে কার্ভডসহ মেটাল বডি আছে। এতে আছে ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ফোনটির পিক্সেল ঘনত্ব ৪০৩ পিপিআই। ফোনটিতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর, ৬জিবি এলপিডিডিআর৮এক্স র‌্যাম এবং আদ্রেনো ৫১২ জিপিইউ আছে। হ্যান্ডসেটটিতে ১২ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল লেন্সের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। প্রাইমারি ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে এফ/২.৬ অ্যাপার্চার আছে যা বোকেহ ইফেক্টযুক্ত মানসম্মত পোর্টেট ছবি দিতে সক্ষম। হ্যান্ডসেটটির ক্যামেরা ৪কে ভিডিও ধারণ করতে সক্ষম। ফেস আনলক ফিচারসহ হ্যান্ডসেটটিতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।

মি নোট ৩ স্মার্টফোনে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে যা ইউএসবি টাইপ-সিসহ ফাস্ট চার্জিং ৩.০ প্রযুক্তি সমর্থন করে। হ্যান্ডসেটটি ওয়াই-ফাই এসি, ওয়াই-ফাই ডিসপ্লে, ব্লুটুথ ৫.০, ফোরজি, এনএফসি এবং জিপিএস সংযোগ সমর্থন করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *