মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

অপো এ৮৩ পেল টিনা সার্টিফিকেশন

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো নতুন স্মার্টফোন তৈরি করছে। সম্প্রতি অপোর নতুন স্মার্টফোনটি টিনা সার্টিফিকেশন পেয়েছে। টিনাতে অপো এ৮৩ নামে ফোনটি তালিকাভূক্ত ছিল। এতে ২জিবি র‌্যাম, ১৬ জিবি অভ্যন্তরীন স্টোরেজ এবং ২.৫ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর আছে।

ফোনটিতে ৭২০*১৪৪০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৭ ইঞ্চি ডিসপ্লে আছে। এতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার আছে। ফোনটিতে ৩,০৯০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বিদ্যমান। গোল্ড এবং ব্লাক দুটি রঙে ফোনটি বাজারে আসবে। এটি অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট অপারেটিং সিস্টেমে বাজারে আসবে।

এ সপ্তাহের শুরুতে চীনে বেজেলহীন এ৭৯ স্মার্টফোন উন্মোচন করেছিল অপো। ব্লাক এবং শ্যাম্পেইন রঙে আসা স্মার্টফোনটি ৩৬৩ মার্কিন ডলারে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও পি২৩ প্রসেসর আছে। অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোনটিতে ১০৮০*২১৬০ পিক্সেল রেজ্যুলেশনের ৬ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে আছে।

স্মার্টফোনটিতে ৪জিবি র‌্যাম এবং ৬৪ জিবি অভ্যন্তরীন স্টোরেজ আছে। তবে অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। ডিভাইসটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। ফোনটিতে ভিওওসি নামে অপোর নিজস্ব ফাস্ট চার্জিং প্রযুক্তি আছে।

ডিভাইসটিতে এলইডি ফ্ল্যাশসহ এফ/১.৮ অ্যাপার্চারযুক্ত ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। তাছাড়া সেলফি তোলার জন্য আছে এফ/২.০ অ্যাপার্চার সম্বলিত ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার। ফোনটি ফোরজি, ভিওএলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং জিপিএস সংযোগ সমর্থন করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *