বুধবার ৪ নভেম্বর ২০২৬

বড় ব্যাটারির নতুন ৩ আইফোন আসছে আগামী বছর

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ২০১৮ সালে নতুন তিন মডেলের আইফোন উন্মুক্ত করবে। কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক মিং-চি কুও এই ধারণার কথা জানান। মিং-চি কুও এর মতে, আসন্ন ডিভাইসগুলোতে আইফোন টেনের তুলনায় বড় ব্যাটারি থাকতে পারে।

বলা হচ্ছে অ্যাপল ৬.৫ ও ৫.৮ ইঞ্চি ওএলইডি মডেলের আইফোনের জন্য ‘এল’ আকৃতির ব্যাটারি ডিজাইন করছে। আইফিক্স ইট টিয়ারডাউনে দেখিয়েছিল, আইফোন টেনে এল আকৃতির দুটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফোনে।

অ্যাপল কখনোই তাদের ফোনের ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ করে না। তবে টিনা’তে বলা হয়েছে আইফোন টেনে আছে ২৭১৬ থেকে ৩০০০ এমএএইচ এর মধ্যে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী বছরের ফোনের ডিজাইন হবে আকর্ষণীয়। গ্লাস ব্যাকের সাথে থাকবে বেজেলবিহীন ডিসপ্লে এবং থাকবে না কোনো হোম বাটন।

স্মার্টফোনে ব্যাটারি ক্যাপাসিটি উল্লেখযোগ্য ফিচার বলা যায়। কেননা উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ ও নানা নতুন প্রযুক্তি ফোনে যুক্ত করলে তাতে বেশি ক্যাপাসিটির ব্যাটারি প্রয়োজন হয়। সূত্র: ম্যাকরিউমার

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *