বুধবার ৪ নভেম্বর ২০২৬

কিশোরীদের সাফ চ্যাম্পিয়ানশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ান বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট: মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়ানশিপের আসরে ভারতকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে লিগপর্বে অবশ্য ৩-০ গোলের পরাজয়ের স্বাদ পেয়েছিল ভারতীয় কিশোরীরা।

রবিবার ফাইনালের দিন শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করে বাংলাদেশ। প্রতিআক্রমণে বেশ কয়েকটি ভাল চেষ্টা রুখে দেয় বাংলাদেশের গোলকিপার। একমাত্র গোলে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতে নিল স্বাগতিক বাংলাদেশ।

ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার দুপুরে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে আনুচিং মোগিনির হেড ক্রসবার উঁচিয়ে বেরিয়ে যায়। নবম মিনিটে প্রথম আক্রমণে যায় লিগে ভারত। পবিত্রা মুরুগেসানের ফ্রি-কিক সোজা গোলরক্ষক মাহমুদা আক্তারের গ্লাভসে জমে যায়। ২২তম মিনিটে একা পেয়েও গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন আনুচিং। গোল না পাওয়ার হতাশা থাকলেও হাজার দশেক দর্শক গ্যালারি মাতিয়ে রাখে। ৩২তম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুরূহ কোণ থেকে তহুরার নেওয়া শটে দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। একটু দূরে থাকায় আনুচিং দরকারি টোকা দিতে পারেননি।

৪১তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ডান দিক দিয়ে আক্রমণে উঠে শামসুন্নাহারের বাড়ানো বলে আনুচিংয়ের শট গোলরক্ষক ফেরানোর পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন শামসুন্নাহার। প্রতিযোগিতায় এ নিয়ে দ্বিতীয় গোল করলেন এ ডিফেন্ডার। গ্যালারিতে উৎসবের ঢেউ পায় বাড়তি মাত্রা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। বাঁ দিক থেকে মার্জিয়ার নেওয়া কর্নারে ছোট ডি বক্সের ভেতর থেকে আনুচিংয়ের হেড ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। ৫৭তম মিনিটে ডান দিকে দিয়ে ডি-বক্সের ভেতর ঢুকে আনুচিংয়ের আরেকটি গোলের প্রচেষ্টা ফিস্ট করে ফেরান ভারতীয় গোলরক্ষক। ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ আটকে দেয় ভারতীয় দল।

ভারতের কোচ মাইমান রকি ম্যাচ শেষে বলেন, ‘আমরা ফাইনালের আগে লিগপর্বে ভালো করতে পারিনি। তবে ফাইনালে আমাদের টিম ভালো খেলেছে।’ তিনি যোগ করেন, ‘এটা সত্যি যে, মেয়েদের ফুটবলে বাংলাদেশ অনেক ভালো করছে। এই আসরেও দারুণ খেলছে। গত সাফেও (সিনিয়র) ভালো করেছে। বাংলাদেশের ফুটবল এগিয়ে যাচ্ছে।’ ভারত অধিনায়ক প্রিয়াংকার কথা, ‘এটা ঠিক যে, ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। লীগপর্বে বাংলাদেশের বিপক্ষে সেভাবে অ্যাটাক করতে পারিনি। ফাইনালে অবশ্য আমরা অ্যাটাকিং খেলেছি।’

২০১২ সাল থেকে ভারতের নারী ফুটবলের সঙ্গে সম্পৃক্ত মাইমুল রকি। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় মহিলা দলের শিরোপা জয়ের সাক্ষীও তিনি। এবার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপেও দলকে শিরোপা জেতাতে পারলেন না।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রুফি তুলে দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। শিরোপা জেতা বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *