মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ভারতে পাচার হওয়া ১৪ শিশু-কিশোর বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি: ভালো কাজের লোভে পড়ে পাচার হওয়া শিশু-কিশোর সহ ১৪ বাংলাদেশি ভারতে তিন বছর কারাভোগের পর দেশে ফিরেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বিএসএফ তাদের বেনাপোল চেকপোস্টে বিজিবির কাছে হস্তান্তর করে। তাদের বর্তমান বয়স ১২ থেকে ২২ বছরের মধ্যে। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, চাঁদপুর, গাজীপুর, মাগুরা ও ঢাকায়।

আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি তরিকুল বলেন, এসব সংগঠন তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে।

মহিলা আইনজীবী সমিতির যশোরের কাউন্সেলর নুরুন্নাহার বলেন, “ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অল্প টাকার বিনিময়ে সীমান্ত পথে তারা ভারতে যান। কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় ভারতের পুলিশ তাদের আটক করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের তিন বছর কারাদণ্ড দেয়। সাজা শেষে কলকাতার নিলুয়া হোম নামে একটি এনজিও তাদের জিম্মায় রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফিরেছে।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *