মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

নিজস্ব প্রতিনিধি: মায়ানম্মার থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি।

শনিবার সকাল ১০টার দিকে তিনি টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন বলে জানান বিদেশ মন্ত্রকের সহকারী সচিব শোয়েব আব্দুল্লাহ। সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান ইয়াং হি লি। পরে সেখানকার রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী টেকনাফ ন্যাচার পার্কের অভ্যর্থনা কেন্দ্রে আশ্রয় নেওয়া ১০ জন পুরুষ ও ১০ জন নারীর সঙ্গে কথা বলেন। ওই সময় ওই রোহিঙ্গারা তার কাছে মিয়ানমারে ঘটা নির্যাতন-নিপীড়নের চিত্র তুলে ধরেন।” সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে জাতিসংঘের এই দূত টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যান বলে জানান শোয়েব।

জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি বুধবার রাতে ঢাকায় পৌঁছেন। শুক্রবার দুপুরে তিনি কক্সবাজার আসেন। আাগামী ২৩ জানুয়ারি তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। গতবছর ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *