বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঘুষ চাওয়া ২ পুলিশ কর্মকর্তা ক্লোজড, আটক সোর্স

নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষকে জিম্মি করে ঘুষ দাবির অভিযোগে থানার দুই এএসআইকে ক্লোজড করে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেন। অভিযুক্তরা হলেন এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার ও এএসআই রওশন আলী।

সাভার পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে ভাড়া করা একটি মাইক্রোবাস নিয়ে মাহবুব নামে এক ব্যক্তিকে আটক করে ঘুষ দাবি করেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা।

পরে আটক ব্যক্তির স্ত্রী বিষয়টি থানায় অবহিত করলে পুলিশের আরেকটি দল তাদের থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ঘুষ দাবি করার অভিযোগের সত্যতা প্রমাণ পেলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুই এএসআইকে ক্লোজড করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেল নামে পুলিশের এক সোর্সকে আটক করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *