মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ফারুক নওয়াজের প্রতি আমার আশীর্বাদ ও পূর্ণ সমর্থন রয়েছে: অনিল দাশগুপ্ত

প্রবাসী ডেস্ক: ফ্রান্স প্রবাসী সাংবাদিক ও রাজনীতিক ফারুক নওয়াজ খান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হবেন জেনে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত তাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপের দেশ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার সিদ্ধান্তটি যুগোপযোগী। দল চাইলে তিনি মনোনয়ন পাবে বলে জানান তিনি।

এ রকম একটি সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে নিজের রাজনৈতিক দূরদর্শিতা প্রমাণে ফারুক নওয়াজ সক্ষম বলে মনে করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফারুক নওয়াজের মতো ত্যাগী ও পরিশ্রমী নেতারা মনোনয়ন পেলে দল এবং তাদের সংসদীয় এলাকার লোকেরা উপকৃত হবে বলে মনে করেন তিনি।

ফারুক নওয়াজ খানকে আর্শীর্বাদ করে এ বর্ষীয়ান নেতা বলেন, ‘আগামী নির্বাচনে তোমার মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী। তুমি মনোনয়ন পেলে নির্বাচনের আগে আমি নিজে তোমার এলাকায় গিয়ে প্রচারনায় অংশ নেবো।’

ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামী লীগকে সংগঠিত এবং বিভক্তিরোধে ফারুক নওয়াজ খান নিজের কলম এবং ব্যক্তিত্ব দিয়ে যে প্রচেষ্টা করছে তা অনুসরনীয় জানিয়ে তিনি বলেন, দলের জন্য এরকম নেতৃত্ব দরকার।

প্রসঙ্গত, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনে প্রার্থী হচ্ছেন ফ্রান্স প্রবাসী সাংবাদিক ফারুক নওয়াজ খান সুমন। সাবেক এ ছাত্রনেতা ও সাংবাদিক নেতা এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

২০১১ সাল থেকে ফ্রান্সে স্থায়ীভাবে অবস্থান করা সাংবাদিক ফারুক নওয়াজ সাংবাদিকতার পাশাপাশি ফ্রান্স আওয়ামী লীগ ও ইউরোপীয়ান আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ডে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছেন। পাশাপাশি নিজের লেখনী দিয়ে প্রবাসে বাংলাদেশের অবস্থান ইতিবাচকভাবে তুলে ধরতে ভুমিকা রাখছেন তিনি।
চুনারুঘাটে জন্ম নেয়া এ সাংবাদিক ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন। পাশাপাশি জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভুমিকা রেখেছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *