বুধবার ৪ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের ২ নেতার বাসা থেকে কোটি টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

নিউজ ডেস্ক: রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ওরফে এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়ে এক কোটি ৫ হাজার টাকা ও ৭২০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে র‌্যাব। তারা দু’জন রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার অংশীদার বলে অভিযোগ আছে।

মঙ্গলবার সকাল ১০টার পর রাজধানীর পুরান ঢাকার মুরগিটোলা (দয়ারগঞ্জ নতুন রাস্তা) এলাকার একটি ভবনে ওই দুই নেতারা দু’টি ফ্ল্যাটে অভিযানে যায় র‌্যাবের একটি দল। তবে অভিযানকালে তাদের দু’জনকে পাওয়া যায়নি বলে জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান। এরপর দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল এক ব্রিফিংয়ে বলেন, অভিযানে এক কোটি ৫ হাজার টাকা ও ৭২০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

দয়ারগঞ্জ নতুন রাস্তা এলাকার ছয়তলা একটি ভবনের দোতলা ও পাঁচতলায় দুটি ফ্ল্যাটে এনামুল ও রূপনের বাসা। ক্যাসিনো চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় সোমবার রাত থেকে ওই এলাকায় র‌্যাবের অভিযান শুরু হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *