বুধবার ৪ নভেম্বর ২০২৬

এবার দুই লাগেজে মিলল ৪৬ লাখ ভারতীয় রুপি

এসএ পরিবহনের কাকরাইলের শাখায় দুটি লাগেজ থেকে প্রায় ৪৬ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় রুপি আটক করেছে পুলিশ।বুধবার বিকেলে এগুলো আটক করা হয়। এসময় লাগেজের দুই প্রাপক/গ্রহীতাকেও গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুবাই থেকে বাংলাদেশে আসা রুপিসহ দুজনকে আটক করা হয়েছে। দুপুরে কাকরাইল এসএ পরিবহন থেকে জব্দ করা হয় রুপিগুলো।এক বার্তায় ডিএমপি জানায়, এই দুটি লাগেজ একটি কার্গো বিমানে দুবাই থেকে সিলেটে এসেছিল। সিলেট থেকে লাগেজ দুটি এসএ পরিবহনে ঢাকায় পাঠানো হয়। পরে দুজন লাগেজটি তুলতে এলে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন হাসান ও ইয়াকুব। লাগেজ ও রুপির বিষয়ে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, সিলেট থেকে আহাদ নামে এক ব্যক্তি টাকার লাগেজগুলো ঢাকায় পাঠায়। তার বিস্তারিত পরিচয় ও টাকা পাঠানোর উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *