বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেনীতে নাতনীকে যৌন নির্যাতনের অভিযোগে দাদা গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে শিশু শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে দাদা আইয়ুব আলী (৫৫) এর বিরুদ্ধে।

পুলিশ ও ভিকটিমের পরিবার সুত্রে জানাযায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর নুরবক্স বাড়ীর আইয়ুব আলী তার সৌদি প্রবাসী ভাতিজার পাঁচ বছর বয়সী শিশুকে (সম্পর্কে নাতনী) শনিবার দুপুরে বাড়ি পুকুর থেকে গোসল করে ঘরে যাওয়ার পথে আদর করার নামে যৌন নিপীড়ন করে। এসময় ভিকটিম ঘরে গেলে তার লজ্জাস্থান হতে রক্ত নির্গত হতে দেখে জিজ্ঞাসা করলে তার মাকে পুরো ঘটনা খুলে বলেন।

ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে পরিবারের পক্ষ হতে জানাননো হলে তিনি মামলার পরামর্শ দেন। পরে এ ঘটনায় রাতে ভিকটিমের মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দাদা আইয়ুব আলীকে গ্রেফতার করেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ভিকটিমকে উদ্ধার করে ২২ দ্বারায় জবানবন্দী ও ডাক্তারী পরীক্ষার ব্যবস্থার পাশাপাশি অভিযুক্তকে ফেনী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *