মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

আজ ফের আন্দোলনে নামছেন বুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার থেকে ফের আন্দোলনে নামছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র অন্তরা মাধুরী তিথি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার থেকে ফের আন্দোলনে নামছি আমরা। সেখান থেকে আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ১০ দফা দাবি আদায় ছাড়া আমরা মাঠ ছাড়ব না। আবরার ফাহাদের খুনিদের বিচারসহ ১০ দফা দাবিতে টানা ছয়দিন ধরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে আন্দোলন দুদিনের জন্য শিথিল করেছিলেন শিক্ষার্থীরা।

রোববার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে এক সংবাদ সম্মেলনে ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. মো. সোহেল মাহমুদ বলেন, বাঁশ বা স্টাম্প দিয়ে পেটানো হয়ে থাকতে পারে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে। এর ফলেই রক্তক্ষরণ বা পেইনের (ব্যথা) কারণে ফাহাদের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ফাহাদের হাতে, পায়ে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। আঘাতের ধরন দেখে মনে হয়েছে ভোঁতা কোনো জিনিস যেমন- বাঁশ বা স্টাম্প দিয়ে আঘাত করা হয়েছে। তবে তার মাথায় কোনো আঘাত নেই। কপালে ছোট একটি কাটা চিহ্ন রয়েছে।

এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *