বুধবার ৪ নভেম্বর ২০২৬

শেরেবাংলা হল হয়ে গেল শহীদ আবরার হল, টয়লেটের লোকেশনে অভিযুক্তদের নাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের নাম পরিবর্তন হয়ে গুগল ম্যাপে দেখাচ্ছে শহীদ আবরার হল। শুধু তাই নয়, হলের ভেতরে যে টয়লেটগুলো রয়েছে, সেগুলোর নাম দেখাচ্ছে আবরার হত্যায় অভিযুক্তদের নামে। তবে গুগল লোকেশন ম্যাপে অন্যান্য স্থানগুলোর নাম অপরিবর্তিত রয়েছে।

বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয় গোটা দেশে।

আবরারকে কীভাবে ক্রিকেট স্টাম্প আর স্কিপিং রোপ দিয়ে কয়েক ঘণ্টা ধরে বেধড়ক পেটানো হয়েছিল, সেই ভয়ঙ্কর বিবরণ উঠে এসেছে গ্রেপ্তার কয়েকজন ছাত্রলীগ নেতার জবানবন্দিতে। এ পর্যন্ত মোট ২০ জনকে এ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে গতকাল মঙ্গলবার থেকে শেরেবাংলা হলের নাম পরিবর্তন হয়ে শহীদ আবরার হল দেখাচ্ছে গুগল ম্যাপে। এছাড়া হলটিতে অবস্থিত কয়েকটি টয়লেটের নাম দেখাচ্ছে আবরার হত্যাকারীদের নামে। যেমন- কিলার ফুয়াদ পাবলিক টয়লেট, অমিত শাহ পাবলিক টয়লেট, রাসেল পাবলিক টয়লেট, অনিক সরকার পাবলিক টয়লেট, রবিন পাবলিক টয়লেট।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *