মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ঢাবি ছাত্রলীগ সেক্রেটারি সাদ্দামকে দেখতে ঢাকা মেডিকেলে পথশিশুর দল

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভীড় জমিয়েছে ঢাবি ক্যাম্পাসে বসবাসকারী পথশিশুরা।

জানা যায়, ঢাবির এ ছাত্রলীগ নেতার সাথে নিবিড় সখ্যতা ছিল ক্যাম্পাসে বসবাসরত পথশিশুদের। সাদ্দামকে দেখলেই দৌড়ে তার কাছে যেত ছিন্নমুল এসব শিশুরা। পরম মমতায় সাদ্দামও এদের বুকে টেনে নিতেন, করতেন গল্প। মাঝেমধ্যে পূরণ করতেন তাদের চকলেট খাওয়ার বায়নাও।

অসুস্থ হয়ে গত সপ্তাহখানেক ধরে শয্যাশায়ী সাদ্দাম হোসেন। ক্যাম্পাসে তাদের প্রিয় মানুষকে না দেখে পথশিশুরাই খোজ শুরু করে এ ছাত্রলীগ নেতার। ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে জানতে চান কই আছেন সাদ্দাম হোসেন?

যখন জানতে পারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলের কেবিনে শুয়ে আছে তাদের প্রিয়জন তখনই কয়েকজন ছাত্রলীগ নেতার সহায়তায় বুধবার রাতে তারা ছুটে যায় ঢাকা মেডিকেলে সাদ্দামের ওয়ার্ডে। সাদ্দামও তাদের দেখে মেতে উঠেন স্বভাবসুলভ গল্পতে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *