মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ক্রিকেটারদের দাবি মেনে পদত্যাগ করছেন কোয়াব নেতারা

আজ (মঙ্গলবার, ২২ অক্টোবর) জরুরি বিসিবির বোর্ড মিটিং ডেকেছে বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপন। মিটিংয়ের আগেই গুঞ্জন উঠেছে, কোয়াব বিলুপ্ত ঘোষণা করা হবে।

পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ক্রিকেটাররা। তাদের প্রথম দাবি ছিল কোয়াব-ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যেন বিলুপ্ত ঘোষণা করা হয়। এতে রাজি হলেন কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

সোমবার রাতে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল গণমাধ্যমে এই ইঙ্গিত দেন। খেলোয়াড়দের পক্ষ থেকে কোয়াব নেতাদের পদত্যাগের দাবি ওঠায় তিনি বলেন, ‘আমরা কথা বলব। অলরেডি আমরা মিটিং করেছি। আমাদের দেশে অনেকেই পদ ছাড়তে চান না। আমরা সেরকম ব্যাকগ্রাউন্ডের সংগঠক না।’

এর আগে সোমবার দুপুরে ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড থেকে সরে থাকার ঘোষণা দেন সাকিব-তামিমরা। মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে ধর্মঘটের ঘোষণা দেন সাকিব আল হাসান।

এরপর নিজেদের দাবিগুলো তুলে ধরেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা ও জুনায়েদ সিদ্দিক।

কোয়াব বিলুপ্তির ব্যাপারে প্রথম দাবি তুলে ধরেন নাঈম। তিনি বলেন, ‘আমাদের প্রথম দাবি, কোয়াব (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) বিলুপ্ত করতে হবে। বর্তমানে এর কোনো কার্যক্রম চোখে পড়ে না।

কোয়াব ক্রিকেটারদের প্রতিনিধি হলেও তাদের কখনোই আমরা পাশে পাই না। কোয়াবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে পদত্যাগ করতে হবে। কোয়াবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কে হবেন তা ক্রিকেটাররা নির্বাচন করবে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *