বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছেলেকে ঘুমপাড়ানি গান শোনাচ্ছেন সুনিধি, ভিডিও ভাইরাল

আর কোনো গান না শিখলেও প্রত্যেক মাকেই ঘুমপাড়ানির শিখতে হয়। অনেককে প্রতি রাতেই শিশুকে কোলে নিয়ে গাইতে হয়।

এর ব্যতিক্রম নন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহানও। শত ব্যস্ততার মাঝেও ঘুমপাড়ানি গান গেয়ে ছেলেকে ঘুমেরে দেশে নিয়ে যেতে হয় তাকে।

আর সে গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়ারই কথা, কারণ যার কণ্ঠের জাদুতে বলিউড কেঁপেছে তার মুখেই ঘুমপাড়ানি গান শুনতে আগ্রহী ভক্ত-অনুরাগীরা।

ভক্তদের সেই আশাও মিটিয়েছেন সুনিধি। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে সুনিধি জানিয়েছেন, ‘তার ছেলের সঙ্গে প্রথম গেয়েছেন তিনি।’ এরপরই তা ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে, ছেলের সঙ্গে মায়ের খুনসুটি। গানের মাঝে মায়ের চুল নিয়ে ব্যস্ত হয়ে ওঠে ছেলে। মায়ের সঙ্গে ছেলেও একসময় মিস্টার ইন্ডিয়া ছবির জনপ্রিয় ‘কাটে নেহি কাটতি’ গান গেয়ে ওঠে ৷

গানটি দেখুন –

https://www.youtube.com/watch?v=1XyPsZcaWxc

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *