মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

সেই মার্কিন কমান্ডার বরখাস্ত

সামরিক প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের মেরিন কোরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাইকেল জে রেগনারকে বরখাস্ত করা হয়েছে। খবর এবিসির।

গত ৩০ জুলাই ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে সামরিক প্রশিক্ষণের সময় একটি দুর্ঘটনা ঘটে। এতে আট মেরিন সেনা এবং একজন নৌবাহিনীর নাবিক নিহত হন। ওই ঘটনার জন্য লেফটেন্যান্ট কর্নেল মাইকেল জে রেগনারকে বরখাস্ত করা হয়।

প্রশিক্ষণ শেষে উপকূলে ফেরার সময় যুক্তরাষ্ট্রের একটি উভয়চর যুদ্ধযান স্যানক্লেমেন্ট দ্বীপে ডুবে যায়। এতে মোট ৯ সেনা নিহত হয়।

লেফটেন্যান্ট কর্নেল মাইকেল জে রেগনারকে বরখাস্ত করার বিষয়ে মার্কিন মেরিন কোরের কমান্ডিং অফিসার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কার্স্টেন এস হেকেল এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনার জন্য দোষী সাব্যস্ত রেগনারকে বরখাস্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কমান্ড দেয়ার ব্যাপারে তার অক্ষমতা এবং আস্থার অভাবের ঘাটতির জন্য তাকে বরখাস্ত করা হলো। তারই অদক্ষতার কারণে ৩০ জুলাই প্রশিক্ষণের সময় ওই দুর্ঘটনা ঘটে। এর দায় তাকেই নিতে হবে।

যুক্তরাষ্ট্রের মেরিন কোর অন্য এক বিবৃতিতে বলেছে, এ পর্যন্ত তদন্ত রিপোর্ট এবং সংগৃহীত তথ্য থেকে পরিষ্কার হয়েছে, কর্নেল রেগনারকে বরখাস্ত করার ব্যাপারে জেনারেল হেকেল যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *