মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

এক বাংলাদেশি যুবককে গুলি করে মারল ভারতীয় বিএসএফ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘গুলিতে এক বাংলাদেশি যুবক নিহ’ত হয়েছেন। নিহতের নাম অহিদুল হক (২০)।

রোববার ভোর ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তে এ ঘ’টনা ঘ’টে। নিহ’তের ম’রদেহ ভারতীয় সীমানার মধ্যে পড়ে আছে বলে জানা গেছে। নিহ’ত অহিদুল হক একই এলাকার বাসিন্দা।

জানা যায়, রোববার ভোরে একদল গরু চোরাকারবারি দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের ৮৮-৮৯ মেইন পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে।

এ সময় ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানার লিঙ্গের পোতা বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গু’লি ছোড়ে। এতে গু’লিবিদ্ধ হয়ে অহিদুল ইসলাম ঘ’টনাস্থলে নিহ’ত হন। এর পর তার সঙ্গীরা পালিয়ে বাংলাদেশে চলে আসেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিকুজ্জামান এ ঘ’টনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অহিদুল পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি ভারতে গরু আনতে গিয়েছিলেন। রোববার সকালে তার পরিবারের লোক অভি’যোগ করলে আমরা বিএসএফের সঙ্গে কথা বলে ঘট’নার সত্যতা পাই। এ ঘট’নার তীব্র প্র’তিবাদ জানিয়ে নিহ’তের ম’রদেহ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হবেও জানান কর্নেল খালিকুজ্জামান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *