মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

দূষণের শীর্ষে আবারো এক নম্বর ঢাকা

বাংলাদেশের রাজধানী ঢাকা আবারো বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে উঠে এসেছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টা ২৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৮৮, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। মূলত একিউআই মান ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকা মানে প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। আর গুরুতর অসুস্থ বা বয়স্কদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে মারাত্মক।

এ সময় পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি যথাক্রমে ১৭৮ ও ১৭৬ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছিল।

জনবহুল ঢাকা শহর দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। মূলত নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে বর্ষা মৌসুমে দূষণ কিছুটা কমে।

সূত্র: ইউএনবি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *