মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

আলিয়ার নায়ক রণবীর, দীপিকার কে?

বিনোদন ডেস্কঃ বলিউডের তারকা নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ছবিতে দেখা যাবে দুই জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনকে। নায়কের চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার রণবীর কাপুরকে।

আলিয়া ও দীপিকার কাছে রণবীর ভিন্নভাবে পরিচিত। রণবীর সম্পর্কে এ দুই নায়িকার অভিজ্ঞতা একটু ভিন্ন। বলিউডে এই জল্পনা বহুদিনের যে, দুই নায়িকার সঙ্গেই প্রেম করার সৌভাগ্য হয়েছে রণবীরের। দীপিকা বলিউডের আরেক জনপ্রিয় নায়ক রণবীর সিংকে বিয়ে করলেও আলিয়ার সঙ্গে রণবীরের প্রেম এখন চলছে। এবার দুই প্রেমিকাকেই একসঙ্গে পাচ্ছেন ভাগ্যবান রণবীর কাপুর।

ছবিতে আলিয়ার নায়ক হিসেবে থাকছেন রণবীর। আর দীপিকার নায়ক হিসেবে কে থাকছেন তা এখনও প্রকাশ করেননি সঞ্জয়।

১৯৫২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বৈজু বাওরা’ ছবির অনুপ্রেরণায় তৈরি হতে চলেছে দেবদাস পরিচালকখ্যাত এই নির্মাতার ছবিটি। নামও থাকবে অপরিবর্তিত।

ভারতের মিডিয়া বলছে, ছবিতে দুজন নায়ক এবং দুজন নায়িকা থাকবেন। পরিচালকের পছন্দের তালিকার শীর্ষে থাকা আলিয়া ও দীপিকা এ ছবির স্ক্রিপ্ট শোনার পরেই সঞ্জয়ের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যান। রণবীরকে ছবিতে ‘বৈজু’র ভূমিকায় দেখা যেতে পারে এবং আলিয়াকে দেখা যাবে ‘গৌরী’র ভূমিকায়। অর্থাৎ মিনা কুমারী অভিনীত চরিত্রে ফের তাক লাগাতে পারেন মহেশকন্যা।

অন্যদিকে দীপিকাকে দেখা যেতে পারে ডাকাতের ভূমিকায়। চরিত্রের নাম রূপমতী। ১৯৫২ সালের ছবিটিতে অভিনেত্রী কুলদীপ কউর অভিনয় করেছিলেন এই নারী ডাকাতের চরিত্রে।

ছবিতে অনিবার্যভাবে বৈজুর পাশাপাশি থাকছে তানসেনের চরিত্র। কিন্তু এই চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। বলিউডের দুই সুপারস্টারকে ভাবা হচ্ছে এই চরিত্রে, কানাঘুষা এমনটিই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *