মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

‘বাংলাদেশের ইতিহাসে বিএনপির মতো এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ দেখেনি’

নিউজ ডেস্ক : সরকারের পদত্যাগ দাবি করার আগে গত ১২ বছর ধরে আ’ন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত বলে ম’ন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ দেখেনি।

ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন। বিএনপির নতুন নির্বাচন দাবির বিষয়ে তিনি বলেন, বিএনপি কখনও মধ্যবর্তী, কখনেও ফ্রেশ নির্বাচনের দাবি তুলছে সম্পর্কহীন ও অযৌক্তিকভাবে।

‘বিএনপি ইস্যু না পেয়ে আ’ন্দোলন করতে পারছে না। তাই সরকারের পদত্যাগ চাওয়া তাদের মামাবাড়ির আবদার।’ ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, উপনির্বাচনে এজেন্ট না দিয়ে সব কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালায় বিএনপি, যা তাদের পুরনো অপকৌশল।

করোনাকালে বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতার পাশাপাশি পারিবারিক সহিং’সতা, নারী ও শিশু নি’র্যাতন বেড়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয় যুক্তরাজ্যে গত এক বছরে ৫৫ হাজার নারী ধর্ষণের স্বীকার হয়েছেন, ইউরোপজুড়েও এ প্রবণতা ঊর্ধ্বমুখী।

তিনি বলেন, বাংলাদেশে সরকারও ধ’র্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত ক’ঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করেছে। সেতুমন্ত্রী সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে ঘৃণ্য অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেয়ায় পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয়ও বন্ধ করার আহ্বান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *