মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

নারীর চুড়ি পরার রহস্য কি আগে জানতেন?

বাঙালি নারীর সাজের একটি অনুসঙ্গ হলো দু’হাত ভর্তি চুড়ি, বিশেষ করে রিনিঝিনি শব্দ তোলা কাচের চুড়ি। বাংলার নারীদের কাছে চুড়ির কদর সেই প্রাচীনকাল থেকে। সাজগোজের সময় দুহাত ভর্তি করে চুড়ি না পরতে পারলে সাজটাই যেন অসম্পূর্ণ রয়ে যায়।

বিশেষ করে যে কোনও উৎসব আয়োজনের দিন জমকালো সাজের সঙ্গে একগুচ্ছ চুড়ি যেন না পরলেই নয়! তবে কখনো কি ভেবে দেখেছেন? নারীরা শুধু সাজসজ্জার জন্যই চুড়ি পরে নাকি এর পেছনে রয়েছে কোনও রহস্য!

প্রাচীনকাল থেকেই মেয়েদের চুড়ি পরার অনেক রীতি চলে আসছে যা নিয়ে সাধারণত কোনো প্রশ্ন তোলা হয় না। বিশেষত বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হাত খালি রাখার নিয়ম নেই। অর্থাৎ দুই হাত ভর্তি করে চুড়ি পরাই নিয়ম।

তবে এই রীতি কবে থেকে চলে আসছে তার কোনও ঠিক নেই। কারও হাতে কাচের চুড়ি, আবার কারও হাতে স্বর্ণ বা ইমিটেশনের। অর্থাৎ হাতে কিছু পরে থাকাটা জরুরি। কিন্তু কেন এই নিয়ম? কেন চুড়ি পরতে হয় মেয়েদের?

প্রাচীন এই রীতির পেছনেও রয়েছে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা। সাধারণত আগে পুরুষরা জমি ও জঙ্গলে কাজ করত বেশি যার কারণে তাদের পেশির কাজও হতো অনেক বেশি। আর মেয়েরা সাধারণত বাড়ির কাজকর্ম করত। খুব শক্ত কোনো কাজ মেয়েদের করতে হতো না। পরিশ্রমও হত অপেক্ষাকৃত কম।

আর এই কম শারীরিক কাজই বাড়ায় রক্তচাপ। যাতে মানুষ অধৈর্য হয়ে পড়ে। আর সেই চাপ কমাতেই নারীদের চুড়ি পরতে বলা হতো। তবে চুড়ির সঙ্গে রক্তচাপের কি সম্পর্ক? আমরা জানি পালস রেট মাপার জন্য কবজিতে চাপ দিয়ে দেখা হয়। সবসময় হাতে চুড়ির চাপ থাকলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আরও বলা হয়, শরীর থেকে আধ্যাত্মিকতা বাইরের দিকে যেতে চাইলে, চুড়ির জন্য সেটা আবার ফিরে আসে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *