বুধবার ৪ নভেম্বর ২০২৬

চুল কেটে সিনেমা থেকে বাদ পড়লেন বাপ্পি চৌধুরী

মিষ্টি কথার জন্য আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন ছোট্ট দীঘি। ‘চাচ্চু আমার চাচ্চু’ ছবিতে শাকিব খানের ভাতিজি চরিত্রে অভিনয় করেছিলেন দিঘি। তবে সময়ের সঙ্গে সেই ছোট দিঘি বড় হয়ে গেছেন। নায়িকা হিসেবে অভিনয় শুরু করতে যাচ্ছেন সিনেমায়।

সেই সিনেমার জন্য নায়ক বাছাই করা হয় বাপ্পি চৌধুরীকে। তবে চুল কেটে বিপাকে পড়েছেন তিনি। শেষ পর্যন্ত বাপ্পীকে বাদই পড়তে হলো ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা থেকে। বাপ্পির স্থানে পরিচালক পছন্দ করেছেন সাইমন সাদিককে। নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমার শুটিংয়ে আগামী ১৫ নভেম্বর অংশ নেবেন তিনি।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে পরিচালক ঝন্টু বলেন, ‘বাপ্পিকে নিয়েছিলাম। সব ঠিক ছিলো। কিন্তু বাপ্পি চুল কেটে ফেলায় সংকট তৈরি হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে ওর চুল বড় হবে না। এদিকে শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়ে গেছে, যে কারণে বাপ্পি নিজেই সরে গিয়েছে। সিনেমার জন্য এখন সাইমনকে নিয়েছি।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *