মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

আরব দেশগুলোকে পণ্য বয়কট বন্ধের অনুরোধ ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর ইসলাম বিদ্বেষী মন্তব্যের জের ধরে ফরাসি পণ্য বর্জন না করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আহ্বান জানিয়েছে ফ্রান্স। এর আগে ম্যাঁক্রো ইসলামের নবীর কার্টুন দেখানের পক্ষে সাফাই দিয়েছিলেন। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে, উগ্র সংখ্যালঘুদের পক্ষ থেকে এই বয়কটের ‘ভিত্তিহীন’ ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত, জর্ডান এবং কাতারের কিছু কিছু দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া লিবিয়া, সিরিয়া এবং গাজা উপত্যকায় বিক্ষোভও দেখা গিয়েছে।শ্রেণীকক্ষে ইসলামের নবীর কার্টুন দেখানোর পর এক শিক্ষককে হত্যার ঘটনায় ম্যাঁক্রোর মন্তব্যের পর এই প্রতিক্রিয়া তৈরি হয়।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন যে, স্যামুয়েল পাটি নামের ওই শিক্ষক খুন হয়েছিলেন কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যৎ চায়, কিন্তু ফ্রান্স ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ করবে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *