মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

আ. লীগ অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করল, আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।’

তিনি আরও লেখেন, ‘আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্ক পৌঁছান আখতার হোসেন। স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটার দিকে জেএফকে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন এবং বিক্ষোভ দেখান। একপর্যায়ে পরপর দুটি ডিম ছোড়া হয়। দুটোই গিয়ে লাগে আখতার হোসেনের পিঠে। তবে তিনি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে এগিয়ে যান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *