মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

গুরুতর অসুস্থ বলিউড অভিনেত্রী মন্দানা করিমি, হাসপাতালে ভর্তি

 

বিনোদন ডেস্ক

ইরানি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও মডেল মন্দনা করিমি গুরুতর অসুস্থ। মঙ্গলবার সামাজিকমাধ্যমে অভিনেত্রী নিজেই তার অসুস্ততার কথা জানিয়েছেন। এক পোস্টে তিনি জানান, মানসিক অবসাদ, শরীরে পানিশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি গত কয়েক মাস ধরে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। নির্দিষ্ট সময় বিমান ধরা, ইভেন্ট, রাতের পর রাত জাগা, ডেডলাইনের পেছনে দৌড় আর স্বপ্নের পেছনে ছুটেছি। তখন শরীরে শক্তি ছিল। কিন্তু গত শুক্রবার শরীর জনিয়ে দিল আর না। আমার মনে হচ্ছিল আজকেই (শুক্রবার) জীবনের শেষ দিন। এর কারণ শারীর অত্যন্ত ক্লান্ত, পানিশূন্যতা আর মানসিক চাপ।’

ওই পোস্টে বার্তমানে শারীর অবস্থা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলি তারকা লেখেন, ‘কয়েকদিন নানান পরীক্ষা-নিরীক্ষা শেষে একটা ভালো খবর পেলাম যে, আমার হার্ট শক্তিশালী। আমার শরীর এখন পুরোপুরি ঠিক আছে। কিন্তু আমি আমার শরীরের প্রতি ঠিকঠাক যত্ন নেইনি। আমি কেবল অ্যাড্রেনালিনের ওপর ভর করে দৌড়াচ্ছিলাম। আগে থেকেই নিজের অসুস্থতা অনুভব করছিলাম কিন্তু সে সময় গুরত্ব দেইনি। যখন আর চলতে পারছিলাম তখন বুঝতে পারি এবার আর হবে না।’

সবশেষে মন্দানা লিখেছেন, ‘আমার হার্টে যখন ইকো হচ্ছিল তখন নিজেই ধন্যবাদ না জানিয়ে পারিনি। এই পোস্টটি আমাকে বারবার মনে করাবে আর বোঝাবে শক্তি থাকার মানে শুধু এগিয়ে চলা নয়। একটা জায়গায় থামতে হয়। শরীরের ভাষা আমরা এড়িয়ে গিয়ে সবকিছু অনায়াসে করে ফেলতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শরীরের প্রতি যত্নশীল হব।’

 

অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সবাই মন্দানার সুস্থতা কামনা করেছেন।

কারিমি প্রথমে বিমানবালা হিসাবে তার কর্মজীবন শুরু করলেও মডেলিংয়ের জন্য সেই চাকরিটি তিনি ছেড়ে দেন। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজেন ৯ এর দ্বিতীয় রানার্সআপ হয়েছিলেন মন্দানা। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘রয়’ চলচ্চিত্রে একজন অতিথি শিল্পী হিসেবে বলিউড আত্মপ্রকাশ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *