
বিনোদন ডেস্ক
পাকিস্তানের জনপ্রিয় কৌতুক অভিনেতা লাকি ডিয়ার মারা গেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দীর্ঘদিন অসুস্থতার পর লাহোরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিডনি, পাকস্থলীসহ নানা জটিলতায় ভুগছিলেন লাকি। সম্প্রতি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে লাহোরের মায়া হাসাপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই হাসাপাতালে বিছানায় ছিলেন। মৃত্যুর আগে তিনি কোমায় চলে যান এবং তার রক্তের স্বাবাভিক চলাচল বন্ধ, কিডনি ও পাকস্থলী অকার্যকর হয়ে পড়েছিল।
জনপ্রিয় অভিনেতার মৃত্যু, দোষ স্বীকার করলেন আসামি
লাকি ডিয়ারের মৃত্যুতে দেশটির বিনোদন অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে। সামাজিকমাধ্যমে শোকপ্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকার্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
মঙ্গলবার বাদ আসর লাহোরের বাঘবানপুরায় তার জানাজা অনুষ্ঠিত হয়। চার দশকের বেশি সময় ধরে লাকি তার অনবদ্য কৌতুক উপস্থাপনা এবং নিজস্বতা দিয়ে কোটি কোটি ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন। শুধু পাকিস্তান না বাংলাদেশ, ভারত বিভিন্ন দেশে তার অগণিত ভক্ত অনুরাগী রয়েছে।
গত আট মাস ধরে ফুসফুসের জটিল রোগ এবং ডায়াবেটিসে ভুগছিলেন এই জনপ্রিয় কৌতুল অভিনেতা। সম্প্রতি অসুস্থতা বাড়তে থাকায় মায়ো হাসপাতালে তার চিকিৎসা চলছিল।



Leave a Reply