মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

নারী বিশ্বকাপে দুর্দান্ত শুরু: পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
আইসিসি নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে মাত্র ১২৯ রানে অলআউট করে দিয়েছে টাইগ্রেসরা।

শুরুতেই ঝড় তোলেন পেসার মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই টানা দুই বলে দুই ব্যাটারকে বোল্ড করে পাকিস্তানকে চাপে ফেলে দেন তিনি। পরে স্পিনার স্বর্ণা আক্তার নেন তিন উইকেট, নাহিদা আক্তার শিকার করেন দুটি। পাকিস্তানের ইনিংস টিকে মাত্র ৩৮.৩ ওভার। রামিন শামীম (২৩) আর অধিনায়ক ফাতিমা সানা (২২) কিছুটা প্রতিরোধ গড়লেও সেটিকে বড় স্কোরে রূপ দিতে পারেননি।

দিনের শুরুতে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। একাদশে জায়গা পান বাঁহাতি টপ-অর্ডার ব্যাটার রুবিয়া হায়দার, যিনি আজ ওয়ানডেতে অভিষেক করছেন। স্পিন-নির্ভর বোলিং আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ নাহিদা আক্তার, আর একমাত্র পেসার হিসেবে ছিলেন মারুফা।

অন্যদিকে, ফাতিমা সানার নেতৃত্বে পাকিস্তানও তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে আজকের ম্যাচ দিয়ে। রাজনৈতিক কারণে তারা ভারতে খেলতে যাবে না, সব ম্যাচই খেলবে কলম্বোতে। তাই এই ম্যাচ জিতে টুর্নামেন্টে ভালো শুরু করতে চেয়েছিল তারা।

এটাই টাইগ্রেসদের দ্বিতীয় বিশ্বকাপ। ২০২২ সালে নিউজিল্যান্ডে প্রথমবার অংশ নিয়ে একমাত্র জয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তানের বিপক্ষেই, হ্যামিলটনে ৯ রানের ব্যবধানে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *