মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

টিআরপির শীর্ষে নাটক ‘খুশবু’


বিনোদন ডেস্ক

সদ্য প্রকাশিত টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) প্রতিবেদনে সিরিয়াল-সিরিজের শীর্ষ তালিকায় আছে দীপ্ত টিভির নাটক ‘খুশবু’। মেগা সিরিয়ালটি প্রচারিত হচ্ছে রোজ সন্ধ্যা সাড়ে ৭টায় ও রাত সাড়ে ১০টায়।

সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকটি লিখেছেন আসফিদুল হক ও মো. মারুফ হাসান। অভিনয়ে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাচ্ছে সামিরা খান মাহিকেও।

অভিনয়শিল্পীদের তালিকায় আরও আছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ, সাকিব হোসাইন, সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মৌ। ডাবড সিরিয়াল সুলতান সুলেমান কোসেম আছে দ্বিতীয় স্থানে। প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ১০টায়।

মেগা সিরিয়াল মান-অভিমান আছে তৃতীয় স্থানে। প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৮টায়। এছাড়া টিআরপিতে ৫ম স্থানে আছে ডাবড সিরিয়াল গুড ডক্টর। প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৫টা ৫০মিনিটে ও রাত সাড়ে ৮টায়।

৬ষ্ঠ স্থানে আছে মেগা সিরিয়াল রূপনগর। প্রচারিত হচ্ছে সন্ধ্যা ৭টায় ও রাত সাড়ে ৯টায়। লিটু সাখাওয়াতের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ আরও অনেকে।

টিআরপির শীর্ষে থাকার প্রসঙ্গে দীপ্ত টিভির হেড অব প্রোগ্রাম এজাজ উদ্দিন আহমেদ শান্ত বলেন, ‘খুশবু’র প্রোডাকশন ডিজাইন আর গল্পে আমরা এমন কিছু করতে চেয়েছি যা সাধারনত মেগা সিরিয়ালে করা হয় না। আমার মনে হয়, দর্শকরা সেটা বুঝতে পেরেই আগ্রহী হচ্ছেন। এছাড়াও রূপনগরের মাধ্যমে আমরা প্রবাসী দর্শকদের বিনোদনের বিষয়টি ভেবেছি, ফলে টিআরপির পাশাপাশি ডিজিটাল ভিউয়ারশিপেও আমরা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি। ড্রামা মানেই দীপ্ত, এই ভাবনা থেকে আমাদের টিম নিয়মিত কাজ করে চলেছে, যার ফলাফল আমরা সম্প্রতি পেতে শুরু করেছি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *