বুধবার ৪ নভেম্বর ২০২৬

১৬ হাজার টাকার স্কেল চান চতুর্থ শ্রেণির কর্মচারীরা

4th-classঅষ্টম পে স্কেলের ৮ হাজার ১০০ টাকা থেকে বাড়িয়ে প্রারম্ভিক স্কেল ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। এছাড়া টাইম স্কেল, সিলেকশনসহ গ্রেড ও বাৎসরিক ইনক্রিমেন্ট প্রথা বহাল রাখারও দাবি জানিয়েছেন তারা। শুক্রবার ১৯ জুন দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান এ দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কর্মচারীদের পদোন্নতির সুযোগ সীমিত থাকার কারণে সরকার টাইম স্কেল ও সিলেকশসহ গ্রেড প্রথা প্রবর্তন করে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন থেকে টাইম স্কেলের সুবিধা ভোগ করলেও চতুর্থ শ্রেণির সব কর্মচারীরা সিলেকশন গ্রেডের সুবিধা পাচ্ছে না। কিন্তু দুঃখের বিষয় প্রস্তাবিত পে-স্কেলের রিপোর্টে টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বাৎসরিক ইনক্রিমেন্ট প্রথা বাদ দেয়ার সুপারিশ করা হয়েছে।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য প্রস্তাবিত স্কেলে এক গ্রেডে থেকে অন্য গ্রেডের আর্থিক ব্যবধান মাত্র ২৫০ টাকা করা হয়েছে। যা ইনক্রিমেন্টের চেয়েও কম। আর্থিক কার্পণ্যতা করে জাতীয় বেতন স্কেলের সুপারিশ করায় কর্মচারীদের মাঝে হতাশা, তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

এ সময় সংগঠনের মহাসচিব মতিউর রহমান, অতিরিক্ত মহাসচিব আবুল হাশেম, যুগ্ম-মহাসচিব আবু বকর সিদ্দিক, নুর আলম, বশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *