বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীসহ ৪জন গ্রেপ্তার

জঙ্গি সংগঠনকে রাসায়নিক পদার্থ ও বিস্ফোরক সরবরাহের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব সহকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৮ জুন বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার ঢাকার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে উপ কমিশনার জাহাঙ্গীর আলম জানান, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবসা করেন। অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাব সহকারী।
এরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ল্যাব সহকারী গাজী মোহাম্মদ বাবুল, টিকাটুলির তিন রাসায়নিক দ্রব্য বিক্রেতা প্রতিষ্ঠান এশিয়া সায়েন্টিফিকের মালিক রিপন মোল্লা, ওয়েস্টার্ন সায়েন্টিফিক কোম্পানির মালিক মহিউদ্দিন ও এফএম কেমিক্যাল অ্যান্ড সন্সের মালিক নাসির উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন